শিরোনাম

মুস্তাফিজ-রায়নাদের সম্ভাব্য একাদশ

নিউজ ডেস্ক: আইপিএলের চলতি আসরের ফাইনালে জায়গা করে নিতে আজ মাঠে নামবে মুস্তাফিজের হায়দারাবাদ ও রায়নার গুজরাট লায়ন্স। দিল্লির ফিরোজ শাহ কোটলায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সুরেশ রায়নার গুজরাট এর আগে প্রথম কোয়ালিফায়ারে বিরাট কোহলির বেঙ্গালুরুর বিপক্ষে হেরে যায়। তবে দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালের আশা টিকে থাকে দলটির সামনে।

আর সানরাইজার্স হায়দরাবাদ বুধবার রাতে এলিমিনেটর ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার সুযোগ অর্জন করে। আজকের ম্যাচে গুজরাটকে হারাতে পারলে ২৯ মে ফাইনালে বেঙ্গালুরুর মুখোমুখি হবে তারা।

দু’দলের সম্ভাব্য একাদশ:

সানরাইজার্স হায়দ্রাবাদ:
ডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ান, মইসেস হেনরিকেস, যুবরাজ সিং, দীপক হুদা, নামান ওঝা, বেন কাটিং, ভুবনেশ্বর কুমার, মুস্তাফিজুর রহমান।

গুজরাট লায়ন্স:
অ্যারন ফিঞ্চ, ব্র্যান্ডন ম্যাককালাম, সুরেশ রায়না, দিনেশ কার্তিক, ডোয়েন স্মিথ, রবিন্দ্র জাদেজা, ডোয়েন ব্রাভো, একলব্য দ্বিবেদী, প্রভীন কুমার, ধাওয়াল কুলকার্নি, প্রভিন তামবে।

basic-bank

Be the first to comment on "মুস্তাফিজ-রায়নাদের সম্ভাব্য একাদশ"

Leave a comment

Your email address will not be published.


*