নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সৈয়দ নজরুল ইসলাম খান বলেছেন, পত্রিকা টিভি খুললেই চোখে পড়ে গুম, খুন, দুর্ঘটনা। কোন না কোন দুঃসংবাদ আছেই প্রতিদিন।এসব দুঃসংবাদ থেকে মুক্তির জন্য গণতান্ত্রিক আন্দোলনের কোন বিকল্প নেই।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এ আলোচনার সভা আয়োজন করে।
নজরুল ইসলাম খান বলেন, আজকে দেশের প্রতিটি ব্যাংক লুট হচ্ছে, শেয়ার মার্কেট লুট হয়ে গেছে, এমনকি বাংলাদেশ ব্যাংকের টাকাও লুট হয়ে গেছে। কিন্তু কেউ এর দায়িত্ব নিতে পারছেনা। ওই সব প্রতিষ্ঠান দেখা শোনার দায়িত্বে ছিলেন যারা এর দায় তাদেরকেই নিতে হবে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সামরিক শাসক বলার প্রতিবাদ জানিয়ে নজরুল ইসলাম বলেন, তিনি সামরিক শাসন জারি নয় বরং তা প্রত্যাহার করে দেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন।
আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা প্রমুখ।

Be the first to comment on "গণতান্ত্রিক আন্দোলনের বিকল্প নেই : নজরুল"