শিরোনাম

আসলাম চৌধুরীর সঙ্গে আরো অনেকেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতা শুধু বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীরই নয়। তাঁর সঙ্গে কয়েকটি রাজনৈতিক দলের বড় নেতারাও জড়িত।

আজ শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আসলাম চৌধুরী যিনি, তিনি একা নন। তাঁর সঙ্গে আরো অনেকেই আছেন। অন্য দলের নেতারাও এখানে, কয়েকজনের নাম চলে আসবে, আমরা মনে করছি।’

‘দেখেন সমস্ত ক্রিয়া-প্রক্রিয়ায় টাকা-পয়সার লেনদেন থাকে। নিশ্চয়ই এটা আছে। আমরা বলছি। আমরা অনেক কিছুই পেয়েছি, যা হয়তো অনেকেরই বিস্ময় হবে। আমরা সেই জায়গাটিই যাব। এখন আমাদের অনুসন্ধানটা করে নিই। তদন্ত শেষে আমরা জানাব।’

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, একের পর এক চাপাতি দিয়ে কুপিয়ে মানুষ মারার যে ঘটনা তা ‘কনট্যাক্ট কিলিং’। এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে একটি চিহ্নিত মহল। আর এর লক্ষ্য উদ্দেশ্য একই সূত্রে গাঁথা।

basic-bank

Be the first to comment on "আসলাম চৌধুরীর সঙ্গে আরো অনেকেই: স্বরাষ্ট্রমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*