শিরোনাম

লোহাগড়ায় টিসিবি’র পণ্য বিক্রি,চাহিদার তুলনায় সরবরাহ কম

লোহাগড়ায় টিসিবি’র পণ্য বিক্রি,চাহিদার তুলনায় সরবরাহ কম

রাশেদ জামান, পৌর (লোহাগড়া)প্রতিনিধি॥ নড়াইলের লোহাগড়ায় সামাজিক দূরত্ব বজায় রেখে ন্যায্যমূল্যে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রি করা হচ্ছে। জানা গেছে, লোহাগড়া থানা পুলিশ প্রশাসনের উপস্থিতিতে রোববার (১২ এপ্রিল) বেলা ১০টায় লোহাগড়ার আরএলপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে টিসিবি’র উদ্যোগে ৮০ টাকা কেজি দরে ৩৩৬ জনের মাঝে ১৫’শ ৬ লিটার সয়াবিন তেল, ৫০ টাকা কেজি দরে ৫’শ জনের মাঝে ২কেজি করে চিনি এবং ৫০ টাকা কেজি দরে ১’শ ৫০ জনের মাঝে ১ কেজি করে ডাল বিক্রি করা হয়েছে।
টিসিবি”র ডিলার মেসার্স কুন্ডু ট্রেডার্সের স্বত্তাধিকারী প্রবীর কুমার কুন্ডু জানান, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রেখে সরকার ঘোষিত এ সব পণ্য নায্যমূল্যে ও সুষ্ঠু ভাবে বিক্রি করা হয়েছে। পণ্য বিক্রিকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর গিয়াসউদ্দিন ভূইয়া, সাংবাদিক রূপক মুখার্জি, শাহজাহান সাজু, ইকবাল হাসান শিমুল প্রমুখ। গোপীনাথপুর গ্রামের কামরুল শেখ, সাঈদ হাসান শিপলু ও আবু দাউদ চুন্নু বলেন, করোনা কালে সরকারের এ উদ্যোগে আমরা সকলে খুশি। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় অনেকে পণ্য সামগ্রী না পেয়ে বাড়ি ফিরে গেছেন।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় টিসিবি’র পণ্য বিক্রি,চাহিদার তুলনায় সরবরাহ কম"

Leave a comment

Your email address will not be published.


*