বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি ॥ যশোরের বাঘারপাড়ায় করোনা সংকটে থাকা ঘরবন্দি কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন জেলা পরিষদ সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী। নিজস্ব অর্থায়নে দু’হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন তিনি। বৃহস্পতিবার পৌরসভার ৯ টি ওয়ার্ডে দুই শতাধিক দরিদ্র মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেন তিনি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আকবর আলী,পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম,সাধারণ সম্পাদক তপন দেবনাথ,২ নং ওয়ার্ডেও সাধারণ সম্পাদক জাসিদুর রহমান রিপন,৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর মজিদ,সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র, বাঘারপাড়া চৌরাস্থা বাজার কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান,একই সংগঠনের সহসভাপতি অসীম দাস,বাস্তহারালীগ নেতা টুলু রহমান,সাবেক ইউপি সদস্য ফিরোজ হাসান প্রমূখ।
এর আগে বুধবার বিকেল থেকে রাত ১০ টা পর্যন্ত উপজেলার রায়পুর ইউনিয়নের দেয়াড়া, নলডাঙ্গা, কৃষ্ণনগর, শালবরাট, রামকৃষ্ণপুরসহ বিভিন্ন এলাকায় দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা পরিষদ সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন, রাযপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুলমালেক মন্ডল, সহসভাপতি হাজী আবু জাফর,ইউপি সদস্য কামাল হোসেন,ইকবাল হোসেন,শাহিনুর রহমান,আব্দুল জলিল প্রমূখ।
এছাড়া গত ২০ এপ্রিল বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নে দুই শতাধিক পরিবারের সাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন বিপুল ফারাজী। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার,ইউপি সদস্য আলেয়া বেগম,বোরহান উদ্দিন,রওশন আলী,সাবেক ইউপি সদস্য ফিরোজ হাসান,যুবলীগ নেতা ইকতিয়ার হোসেন প্রমূখ।
খাদ্যসামগ্রী তালিকায় রাখা হয়েছে চাল,ডাল,আলু,তেল,সাবান ও মাস্ক।
বাঘারপাড়ায় জেলা পরিষদ সদস্য বিপুল ফারাজীর খাদ্যসামগ্রী বিতরণ
বাঘারপাড়ায় জেলা পরিষদ সদস্য বিপুল ফারাজীর খাদ্যসামগ্রী বিতরণ
Be the first to comment on "বাঘারপাড়ায় জেলা পরিষদ সদস্য বিপুল ফারাজীর খাদ্যসামগ্রী বিতরণ"