শিরোনাম

পুরুষাঙ্গ কাটার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

পুরুষাঙ্গ কাটার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

জাহিদুল ইসলাম ঝুনু, লোহাগড়া (নড়াইল) থেকে: নড়াইলের লোহাগড়া পৌর শহরের রুবেল শেখ (২৮) নামে একজন ব্যবসায়ীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ উঠেছে তার স্ত্রী’র বিরুদ্ধে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে পৌর এলাকার গোপীনাথপুর গ্রামে যুবকের শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত রুবেল শেখ যশোর জেলার ধলগ্রামের শহীদ শেখের ছেলে। তিনি লোহাগড়া পৌর এলাকার গোপীনাথপুর গ্রামে শশুরবাড়িতে স্ত্রীকে নিয়ে থাকতেন।
ভুক্তভোগী অভিযোগ করে বলেন, প্রায় দুই বছরের দাম্পত্য জীবনে তার স্ত্রীর সঙ্গে তার বিভিন্ন সময়ে পরকীয়া সন্দেহে বাকবিতন্ডা হতো। পরকিয়ার জের ধরে মঙ্গলবার ভোরে ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্ত্রী বুকের উপরে বসে ধারালো এন্ট্রি’কাটার দিয়ে তার পুরুষাঙ্গ কেটে ফেলার চেষ্টা করেন। এসময় তিনি চিৎকার করলে বাড়ির লোকজন ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ক্ষত স্থানে ৮টি সেলাই দেওয়া হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করে। এ ঘটনায় তার স্ত্রীর বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা করবেন বলে জানান রুবেল।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন তার স্ত্রীকে আটক করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন।

basic-bank

Be the first to comment on "পুরুষাঙ্গ কাটার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে"

Leave a comment

Your email address will not be published.


*