নিউজ ডেস্ক : থাইল্যান্ডে এক স্ত্রী তার প্রতারক স্বামীর পুরুষাঙ্গ বক্সকাটার দিয়ে প্রায় অর্ধেক কেটে ফেলার অভিযোগ উঠেছে। স্বামীর পরকীয়া দেখে ফেলায় তিনি এ ঘটনা ঘটান। তবে গণমাধ্যমে কারও নাম প্রকাশ করা হয়নি। ব্রিটেনের ডেইলি মেইলের খবরে বলা হয়, অভিযুক্ত ওই স্ত্রীর স্বামী থাইল্যান্ডের পর্যটক স্থান পাতায়াতে তারই এক বান্ধবীর সঙ্গে ‘ডেট’ করত। এটি স্ত্রী দেখে ফেলেন। প্রতিশোধ নিতেই তিনি এ ঘটনা ঘটান। বক্সকাটার দিয়ে পুরুষাঙ্গ কেটে ফেলার পর ওই স্বামী দৌড়ে পাতায়ার ব্যাং লামুঙ্গ হাসপাতালে জরুরী বিভাগে অপারেশন করান।
ডাক্তার জানায়, তার পুরুষাঙ্গ প্রায় কেটেই গিয়েছিল। এখন সে সুস্থ আছে। তবে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কাজটি করার আগে ওই নারী তার স্বামীর জন্য একটি ফাঁদ পাতেন। তিনি বলেন, যৌনকর্মের জন্য সে তার স্বামীর ট্রাউজারটা খুলে দিতে ইচ্ছুক। কিছু বুঝে ওঠার আগেই ধারালো সে চাকু দিয়ে পোচ দিয়ে কেটে দেয় স্বামীর পুরুষাঙ্গটি।
ভীত হয়ে ওই অবস্থায়ই রাস্তায় নেমে যায় লোকটি। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার সময় তার স্ত্রীও সঙ্গে ছিলেন।
পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

Be the first to comment on "প্রতারক স্বামীর পুরুষাঙ্গ কাটল স্ত্রী"