নিজস্ব প্রতিবেদক : একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামালপুরের আট আসামির বিরুদ্ধে করা মামলার যুক্তিতর্কের শুনানি শেষ হয়েছে। ট্রাইব্যুনাল মামলার রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রেখেছেন। আজ রোববার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
মামলার আট আসামি হলেন শরীফ হোসেন, মো. আশরাফ হোসেন, মো. আবদুল মান্নান, মো. আবদুল বারী, হারুন, মো. আবুল হাশেম, মো. শামসুল হক ওরফে ‘বদর ভাই’ ও এস এম ইউসুফ আলী।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (প্রসিকিউটর) তুরিন আফরোজ বলেন, এ মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রেখেছেন আদালত। রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের সর্বোচ্চ শাস্তির আবেদন করা হয়েছে।
জামালপুরের আট আসামির রায় যেকোনো দিন

Be the first to comment on "জামালপুরের আট আসামির রায় যেকোনো দিন"