শিরোনাম

খিলক্ষেতে প্রাইভেটকারে ৫০ হাজার ইয়াবা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলক্ষেত এলাকায় একটি প্রাইভেটকারের ভেতর ৫০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ বকতার আহমেদ ও নুর আলম টিটু নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। শুক্রবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-কমিশনার মাসুদুর রহমান এ তথ্য জানান।

ডিসি মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল খিলক্ষেত এলাকায় একটি প্রাইভেটকার গতিরোধ করে। পরে সেই প্রাইভেটকার তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় সেখান থেকে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় খিলক্ষেত থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। ইয়াবা বহনকারী গাড়িটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

basic-bank

Be the first to comment on "খিলক্ষেতে প্রাইভেটকারে ৫০ হাজার ইয়াবা"

Leave a comment

Your email address will not be published.


*