শিরোনাম

শাহজালালে ১১৯৪ পিস ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১৯৪ পিস ইয়াবাসহ সৌদি আরবের জেদ্দাগামী এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল রাতে সৈয়দ ফরহাদুর রহমান (৩২) নামে ওই যাত্রীকে আটক করা হয়। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৩৫ ফ্লাইটে জেদ্দা যাচ্ছিলেন।

সাতক্ষীরার বাসিন্দা ফরহাদুর রহমান গত এক বছরের মধ্যে ১৩ বার বিদেশ ভ্রমণ করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আটকের বিষয়টি জানিয়েছেন ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (এসি) শাহীদুজ্জামান সরকার।

basic-bank

Be the first to comment on "শাহজালালে ১১৯৪ পিস ইয়াবাসহ আটক ১"

Leave a comment

Your email address will not be published.


*