নিউজ ডেস্ক: আগামী শনিবার সারাদেশে সব বাণিজ্যিক ব্যাংক খোলা থাকবে। এদিন অন্যান্য দিনের মতই লেনদেন চলবে। ঈদের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক নির্বাহী আদেশে ৪ জুলাই সরকারি সব প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছিল। এতে করে কর্মকর্তারা টানা ৯দিনের ছুটি পেয়েছিলেন।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকও ৪ তারিখ ব্যাংকিং খাতে ছুটি ঘোষণা করেছিল। তবে এর পরিবর্তে আগামী ১৬ জুলাই অর্থাৎ শনিবার ব্যাংক খোলা থাকবে বলে এক সার্কুলারে বলা হয়েছিল।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছিল, আগামী ৪ জুলাই ২০১৬ তারিখ সরকারি ছুটি এবং এর পরিবর্তে ১৬ জুলাই অর্থাৎ শনিবার কর্মদিবস হিসেবে সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে।

Be the first to comment on "শনিবার খোলা থাকবে সব ব্যাংক"