শিরোনাম

লোহাগড়ায় সাংবাদিকের ৪র্থ সংগঠনের জন্ম

লোহাগড়ায় সাংবাদিকের ৪র্থ সংগঠনের জন্ম

নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়া উপজেলায় “লোহাগড়া সাংবাদিক ইউনিটি”র কার্য নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধায় সংগঠনের কার্যালয়ে সাংবাদিকদের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিক শাহীনুজ্জামান’র পরিচালনায়   দৈনিক খবরপত্র’র সাংবাদিক ওবায়দুর রহমানের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলায় দায়ীত্বরত বিভিন্ন পত্রিকার প্রতিনিধিগণ। সভায় সর্বসম্মতিক্রমে “লোহাগড়া সাংবাদিক ইউনিটি”র -৭ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন মোঃ ওবায়দুর রহমান (দৈনিক খবরপত্র ও  নারীকন্ঠ) সভাপতি, মাহামুদুল হাসান খোকন (অপরাধ তথ্যচিত্র), সহ-সভাপতি, কাজী আশরাফ (দৈনিক আলোকিত বাংলাদেশ) সাধারণ সম্পাদক, মোঃ শাহীনুজ্জামান (দৈনিক বাংলার খবর) যুগ্ম-সাধারণ সম্পাদক, মোঃ রাকিবুল ইসলাম (দৈনিক স্বাধীন বাংলা) কোষাধ্যাক্ষ, জহিরুল ইসলাম (দৈনিক ফলাফল) নির্বাহী সদস্য, মোঃ ইব্রাহীম (দৈনিক আলোকিত সময়) । নবগঠিত ৭ সদস্য বিশিষ্ট লোহাগড়া সাংবাদিক ইউনিটির’র কার্য নির্বাহী কমিটি সাংবাদিকদের কল্যানে বিভিন্ন উদ্যোগ গ্রহনের প্রত্যয় ব্যাক্ত করেন।

এছাড়া সাধারণ সদস্য হিসেবে সংগঠনে রয়েছেন মোঃ সাগর (দৈনিক ভোরের দর্পণ), মোঃ আলমগীর হোসেন (দৈনিক দক্ষিনাঞ্চল), ও মোঃ জাহিদুল ইসলাম

উল্লেখ্য লোহাগড়ায় সাংবাদিকদের একটিই সংগঠন ছিল ‘লোহাগড়া প্রেসক্লাব নামে’ কিছু স্বার্থন্মেষী সাংবাদিকের কারনে সে সংগঠনটি ভেঙ্গে ত্রি-ভাগে বিভক্ত হয়। যার একটির নামকরন করা হয়, ‘সাংবাদিক ইউনিয়ন’ অপরটি লোহাগড়া রিপোর্টার্স ইউনিটি।আর সদ্য ভূমিষ্ট ‘লোহাগড়া সাংবাদিক ইউনিটি’।

 

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় সাংবাদিকের ৪র্থ সংগঠনের জন্ম"

Leave a comment

Your email address will not be published.


*