শিরোনাম

‘অতর্কিতে বুকে হাত, ভয়ে কেঁদে ফেলেছিলাম’

নিউজ ডেস্ক : বরাবরই স্পষ্টবাদী সোনম কাপুর। সে বলিউডের অন্যান্য অভিনেত্রীদের সম্পর্কেই হোক বা নিজের জীবনের কিছু ভয়াবহ অভিজ্ঞতা সম্পর্কে– বরাবরই সোজা কথা সোজাভাবে বলে এসেছেন তিনি।

আর ঠিক এই ধারাই তিনি বজায় রাখলেন তাঁর সাম্প্রতিক এক সাক্ষাৎকারে। নিজের যৌন হয়রানির বিবরণ দিলেন তিনি। জানিয়ে দিলেন ১৪ বছর বয়সে ঠিক কী হয়েছিল তাঁর সঙ্গে।
সাক্ষাৎকারে সোনম জানান, বান্ধবীদের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন তিনি। ছোটবেলা থেকেই আর পাঁচটা মেয়ের থেকে লম্বা ছিল সোনম। আর ঠিক সেই কারণেই বন্ধুরা যখন সিনেমা দেখতে ঢোকার লাইনে দাঁড়িয়েছে, ছোট্ট সোনম দাঁড়িয়েছিল বন্ধুদের লাইনে সবার শেষে। একটু পরেই সোনম বুঝতে পারেন, কেউ ঠিক তাঁর পেছনে এসে দাঁড়িয়েছে এবং খুব খারাপভাবে তাঁর গোপনাঙ্গ স্পর্শ করছে। সোনম জানান, ভয়ে রীতিমতো কাঁপতে থাকেন তিনি। হলের ভেতরে সিনেমা চলাকালীনও কাঁদছিলেন তিনি। এই ঘটনাটি কাউকে বলতেও চাননি প্রথমে। প্রায় দু’বছর পর পরিবারের সদস্যদের জানিয়েছিলেন তাঁর যৌন হয়রানির কথা।

বক্তব্য রাখতে গিয়ে সোনম বলেন, ‘আমি জানি এই ঘটনা শুধু আমার সঙ্গেই ঘটেনি। আরও বহু নারী আছেন যাঁরা এই ধরনের খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হন। ’ আর তাই তাঁর আবেদন, না লুকিয়ে সকলে সে কথা সামনে বলুক। নারীরা সাহসী হলেই যে এ ধরনের ঘটনার প্রবণতা কমবে, এমনটাই মনে করেন সোনম।

সূত্র: সংবাদ প্রতিদিন

basic-bank

Be the first to comment on "‘অতর্কিতে বুকে হাত, ভয়ে কেঁদে ফেলেছিলাম’"

Leave a comment

Your email address will not be published.


*