শিরোনাম

অন্তঃসত্ত্বা করিনা এ বার অ্যাওয়ার্ড ফাংশনেও

নিউজ ডেস্ক : মা হতে চলেছেন নবাব-ঘরণী। আর প্রেগন্যান্সির এই প্রতিটি মুহূর্তকে দারুণ উপভোগও করছেন করিনা কপূর খান। কিছু দিন আগেই একটি ফ্যাশন শো’য়ে রাজকীয় সাজে বেবি বাম্প নিয়ে হেঁটে তাক লাগিয়ে দিয়েছিলেন করিনা। শুধু তাই নয়, সম্প্রতি একটি ম্যাগাজিনের জন্য হাবি সইফের সঙ্গে ফোটোশুটেও সকলের নজর কেড়েছিলেন হবু মম। এ বার অ্যাওয়ার্ড ফাংশনেও রেড হট অবতারে অনবদ্য করিনা।

যে ভাবে একের পর এক নিত্য নতুন পোশাকে সকলকে চমকে দিচ্ছেন তিনি তাতে ফ্যাশন বিশেষজ্ঞরা মনে করছেন, প্রেগন্যান্সি ফ্যাশনে নতুন ট্রেন্ড তৈরি করতে চলছেন বেগম করিনা।

একটি আন্তর্জাতিক প্রসাধনী কোম্পানির অ্যাওয়ার্ড ফাংশনে হট লুকে ধরা দিলেন বেবো।এই কোম্পানির গোল্ডেন রোজ অ্যাওয়ার্ডে লাল গোলাপের মতোই সেজেছিলেন মম-টু-বি করিনা।

পরেছিলেন অফ-শোল্ডার হট রেড কেপ গাউন।সম্ভবত আগামী মাসেই সন্তানের জন্ম দেবেন করিনা কপূর খান।মণীশ মালহোত্রর পোশাকে সুন্দরী নায়িকা।ইমোজি নিয়ে হালকা মুডে করিনা।

কিন্তু এমন সুন্দর করে সাজতে ঠিক কতটা সময় নিয়েছিলেন বেবো? হোস্ট কর্ণ কুন্দ্রার প্রশ্নের উত্তরে নিজেই জানালেন, মাত্র আধ ঘণ্টায় নাকি রেডি হয়েছেন তিনি। শুধু তাই নয়, এ বিষয়ে তাঁকে যে কেউ হারাতে পারবে না এমন চ্যালেঞ্জও নিলেন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

basic-bank

Be the first to comment on "অন্তঃসত্ত্বা করিনা এ বার অ্যাওয়ার্ড ফাংশনেও"

Leave a comment

Your email address will not be published.


*