শিরোনাম

অবশেষে ৭ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘জগ্গা জাসুস’

নিউজ ডেস্ক : ‌রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘‌জগ্গা জাসুস’‌ অবশেষে ৭ এপ্রিল মুক্তি পেতে চলেছে। পরিচালক অনুরাগ বসু টুইট করে বলেছেন, এই ছবির মুক্তি নিয়ে আমাদের পুরো ইউনিট খুব চিন্তিত ছিল। পুরো পরিবার নিয়ে দেখার মত ছবি জগ্গা জাসুস। বিশেষ করে স্কুলের পড়ুয়াদের খুব ভালো লাগবে ছবিটি। কিন্তু স্কুলের পরীক্ষা যেখানে মার্চে হওয়ার কথা বেশ কিছু শহরে বিধানসভা নির্বাচনের জন্য তা এপ্রিলে পিছিয়ে দেওয়া হয়েছে। আমাদের ছবি মুক্তির তারিখ ৭ এপ্রিল। দেখা যাক কি হয়।

অনুরাগ বসুর এই ছবিতে ডিজনি প্রযোজিত ছবিগুলির সাদৃশ্য পাওয়া যাবে। রণবীর একজন তরুণ গোয়েন্দা যিনি তার বাবার খুনীর খোঁজ করছেন। এই অ্যাডভেঞ্চারে রণবীরের সঙ্গী ক্যাটরিনা। টলিউডের শাশ্বত চ্যাটার্জিকেও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে। অনুরাগ বসুর ‘‌বরফি‌–তেও রণবীর কাপুরের অভিনয় দর্শকের মন জয় করেছিল। সর্ম্পক ভাঙার পর রণবীর–ক্যাটরিনাকে এই প্রথমবার অনুরাগ বসুর ‘‌জগ্গা জাসুস–এ স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। এখন শুধুই ছবিটির মুক্তির অপেক্ষা। সূত্র: আজকাল

basic-bank

Be the first to comment on "অবশেষে ৭ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘জগ্গা জাসুস’"

Leave a comment

Your email address will not be published.


*