শিরোনাম

অবসরের পর ক্রিকেটে নিষিদ্ধ হলেন পিটারসেন!

নিউজ ডেস্ক : গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ঘরোয়া লিগ এবং টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোতে এখন দাপিয়ে বেড়াচ্ছেন তিনি।

তাকে যে শাস্তি পেতে হলো তা ২০০০ সালে সাবেক অধিনায়ক হ্যান্সি ক্রনিয়ের পর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে এত বড় শাস্তি কেউ পায়নি। ১৬ বছর পর ম্যাচ গড়াপেটার দায়ে অভিজ্ঞ টেস্ট ক্রিকেটার আলভিরো পিটারসেনকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
২০১৪-১৫ মৌসুমে ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় ম্যাচ পাতানোর অভিযোগ ৩৬ টেস্ট খেলা এই ক্রিকেটারের বিরুদ্ধে। একই ঘটনায় সাবেক আন্তর্জাতিক খেলোয়াড় গুলাম বদিকে ২০ বছরের জন্য নিষিদ্ধ করেছিল সিএসএ। এই অভিযোগের ভিত্তিতে আরো কয়েকজন খেলোয়াড়কে সনাক্ত করা হয়েছে যা নিয়ে তদন্ত চলছে বলে সিএসএ এক বিবৃতিতে নিশ্চিত করেছে।

পিটারসেনের বিপক্ষে আনীত অভিযোগগুলোর মধ্যে অন্যতম ছিল দুর্নীতিসংক্রান্ত সকল তথ্য প্রকাশ না করা, এই ঘটনায় জড়িত অন্যান্য খেলোয়াড়দের সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য না দেয়া, তদন্তকারী প্যানেলকে সহায়তা না করা এবং এই ঘটনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রমাণাদি নষ্ট করে ফেলা। তদন্তের পরে সবকিছু বিবেচনায় অন্য সব অভিযোগ খারিজ করে দিয়ে শুধুমাত্র ম্যাচ পাতানোর অভিযোগটি সামনে নিয়ে আসা হয়।

পিটারসেনের দুই বছরের নিষেধাজ্ঞা চলতি বছরের ১২ নভেম্বর থেকে শুরু হবে। ওই দিনই তার বিপক্ষে অভিযোগ উত্থাপন করা হয়েছিল। এই ঘটনায় পরিবার, বন্ধু, সমর্থক, সতীর্থ ও বিশেষ করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কাছে ক্ষমা প্রার্থনা করেছে পিটারসেন।

৩৬ টেস্টে পিটারসেন ৩৪.৮৮ গড়ে ২০৯৩ রান করেছেন। ভারতের বিপক্ষে ২০০৯-১০ মৌসুমে কলকাতায় তিনি অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন। ক্যারিয়ারে তার রয়েছে পাঁচটি সেঞ্চুরি। ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে লিডসে সর্বোচ্চ ১৮২ রান করেন। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরে জোহানেসবার্গ ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি লায়ন্স ও ইংলিশ কাউন্টি ল্যাঙ্কাশায়ারে সাফল্যের সাথে খেলে যাচ্ছেন।

basic-bank

Be the first to comment on "অবসরের পর ক্রিকেটে নিষিদ্ধ হলেন পিটারসেন!"

Leave a comment

Your email address will not be published.


*