নিউজ ডেস্ক: বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসর অলিম্পিক গেমস। আগামী ৫ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত ব্রাজিলের রিও অলিম্পিকে ভারতীয় প্রতিনিধিদলের শুভেচ্ছা দূত হলেন বলিউড সুপারস্টার সালমান খান। শনিবার ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন তার নাম ঘোষণা করে।
নতুন ভূমিকা সম্পর্কে কথা বলতে গিয়ে সালমান জানান, অলিম্পিক আসরে গিয়ে ভারতীয় ক্রীড়াবিদরা ভাল পারফর্ম করছে, এটা দেশের কাছে গর্বের বিষয়। ক্রীড়াবিদদের উৎসাহ যোগাতে সকলের হাতে হাত মেলানো উচিত। আর ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) সঙ্গে যুক্ত হতে পেরে তিনি গর্বিত।
এই প্রথম অলিম্পিকের শুভেচ্ছা দূত হিসেবে কোনও বলিউড তারকাকে বেছে নেয়া হল। তালিকায় অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের নামও ছিল।

Be the first to comment on "অলিম্পিকে ভারতের শুভেচ্ছা দূত সালমান"