শিরোনাম

আফগানিস্তানের উত্তরাঞ্চলে তুষারপাতে ৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সারিপুল প্রদেশে গত তিন দিনে ভারী তুষারপাত ও প্রচণ্ড ঠাণ্ডা আবহাওয়ায় পাঁচজন মারা গেছে। রোববার স্থানীয় সরকারের এক কর্মকর্তা একথা বলেন।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রাদেশিক কর্মকর্তা আজিজ রহমান আইমাক বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, সারিপুল প্রদেশে তুষারপাত ও প্রচণ্ড ঠাণ্ডায় এখন পর্যন্ত দুই নারীসহ পাঁচজন প্রাণ হারিয়েছে।
তিনি আরো বলেন, তুষারপাত ও বৃহৎ বরফখণ্ড ধসে পড়ে বেশ কয়েকটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস বা আংশিকভাবে ক্ষতি হয়েছে।

basic-bank

Be the first to comment on "আফগানিস্তানের উত্তরাঞ্চলে তুষারপাতে ৫ জনের মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.


*