শিরোনাম

আবেদনময়ী নুসরাত ফারিয়া

নিউজ ডেস্ক : জাকির হোসেন রাজু পরিচালিত ‘প্রেমী ও প্রেমী’ই শুভ ও নুসরাত ফারিয়া জুটির প্রথম ছবি। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে এটি যৌথভাবে প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ।

এ দুটি প্রতিষ্ঠান থেকে নির্মিত ‘আশিকী’, ‘হিরো ৪২০’ ও ‘বাদশা-দ্য ডন’ ছবিতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। অন্যদিকে শুভর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘নিয়তি’ও ছিলো তাদের যৌথ প্রযোজনা। সম্প্রতি এই ছবির একটি পোস্টার প্রকাশ করা হয়েছে জাজ মাল্টিমিডিয়ার অফিশিয়াল ভাইবার একাউন্ট থেকে। সেখানে নুসরাত ফারিয়াকে দেখা গেছে বেশ আবেদনময়ী রূপে। এর আগে এই ভঙ্গিমায় নুসরাত ফারিয়াকে দেখা যায় নি। ছবিতে একটি পাতলা নীল শাড়িতে আরেফিন শুভ’র দিকে ঝুঁকে রয়েছেন ফারিয়া।

সম্প্রতি ছবিটির একটি গান ইউটিউবে অবমুক্ত করা হয়েছে। আর এই ছবির গান থেকেই পোস্টারটি করা হয়েছে। বলা হচ্ছে, এই প্রথম কোন গানের দৃশ্যে শাড়ি পড়ে পর্দায় হাজির হয়েছেন নায়িকা।

basic-bank

Be the first to comment on "আবেদনময়ী নুসরাত ফারিয়া"

Leave a comment

Your email address will not be published.


*