শিরোনাম

আমাদের সেই সংগ্রামের আংশিক বিজয় হয়েছে : ফখরুল

নিউজ ডেস্ক : বিএনপির আন্দোলনের চাপে নারায়ণগঞ্জ সিটির ভোটে নির্বাচন কমিশন সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বাধ্য হয়েছে দাবি করে বিষয়টিকে ‘আংশিক বিজয়’ বলে মনে করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সকালে রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে দেখার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ প্রতিক্রিয়া জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, “নারায়ণগঞ্জের নির্বাচনকে আমি একটু ভিন্নভাবে দেখি। সেখানের নির্বাচনে আমাদের যে দীর্ঘকালের সুষ্ঠু নির্বাচনের সংগ্রাম, সেই সংগ্রামের আংশিক বিজয় আমরা লক্ষ্য করেছি অর্থাৎ নির্বাচন কমিশন বাধ্য হয়েছে অন্ততঃ বাহ্যিকভাবে একটা পরিবেশ বজায় রাখার জন্য।
“এইটুকু আপনারা বলতে পারেন যে, আমাদের সেই সংগ্রামের একটা আংশিক বিজয় হয়েছে নিঃসন্দেহে। ”
বৃহস্পতিবারের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী পৌনে এক লাখ ভোটের ব‌্যবধানে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে হারিয়ে টানা দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন।
রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফল অনুযায়ী, আইভী নৌকা পেয়েছে ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী সাখাওয়াতের ধানের শীষ পেয়েছে ৯৬ হাজার ৪৪ ভোট।
সাখাওয়াত হোসেন খান নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে ‘সন্তুষ্টি’র কথা বললেও ‘ভোট গণনায় ত্রুটি’ হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন। আর বিএনপি নির্বাচনের পরদিন শুক্রবার সংবাদ সম্মেলন করে ক্ষমতাসীন দলের প্রার্থীকে জয়ী করতে কারচুপি হয়ে থাকতে পারে শংকা প্রকাশ করে ‘বিচার বিভাগীর তদন্ত’ দাবি করেছে।

basic-bank

Be the first to comment on "আমাদের সেই সংগ্রামের আংশিক বিজয় হয়েছে : ফখরুল"

Leave a comment

Your email address will not be published.


*