শিরোনাম

আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুন

নিউজ ডেস্ক : আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে অন্তত ১০টি আধাপাকা ঘর ও ঘরের ভিতর থাকা মালামাল পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার লোকমান হোসেনের মালিকানাধীন শ্রমিক কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শ্রমিক কলোনিতে একটি কক্ষ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো কলোনিতে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ আগুনে শ্রমিক কলোনির অন্তত ১০টি আধাপাকা ঘর এবং ঘরের ভিতর থাকা সমস্ত মালামাল পুড়ে যায়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্তের পর জানা যাবে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

basic-bank

Be the first to comment on "আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুন"

Leave a comment

Your email address will not be published.


*