নিউজ ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ থেকে ছিটকে পড়লেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিচেল স্যান্টনার। ঘরোয়া ক্রিকেট আসরে নর্দান ডিস্ট্রিক্টসের হয়ে অনুশীলনের সময় ডান হাতের কব্জিতে আঘাত পান তিনি। আর এর ফলেই পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে প্রথম টেস্ট ম্যাচটি খেলা হচ্ছে না তার।
চোট পাওয়ার পর স্যান্টনারের হাতে এক্স রে করা হয়। সেখানে তার কব্জিতে চিড় ধরা পড়েছে। এক বিবৃতিতে স্যান্টনারের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
এর ফলে সিরিজের শেষ ম্যাচেও স্যান্টনারের খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। তার এ ইনজুরিতে হতাশ দলের কোচ মাইক হেসন। তিনি বলেন, ‘ভারত সফরে দারুণ খেলেছে সে। এ সময় তার ইনজুরিতে পড়াটা হতাশাজনক। আশা করছি সিরিজের দ্বিতীয় ম্যাচে তাকে দলে পাচ্ছি আমরা।’
আগামী ১৭ নভেম্বর থেকে ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটি শুরু হবে। এরপর হ্যামিলটনে ২৫ নভেম্বর থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি।
ইনজুরিতে নিউজিল্যান্ডের অলরাউন্ডার স্যান্টনার

Be the first to comment on "ইনজুরিতে নিউজিল্যান্ডের অলরাউন্ডার স্যান্টনার"