নিউজ ডেস্ক : তুরস্কের ইস্তানবুলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তাদের ওপর ঠাণ্ডা পানি ও টিয়ার শেল নিক্ষেপ করেছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী। কুর্দি রাজনৈতিক দল এইচডিপির নেতাদের গ্রেফতারের প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
বিবিসি জানায়, সিসলি জেলার একটি মসজিদের বাইরে বিক্ষোভকারীরা সমাবেত হয়ে গ্রেফতারের নিন্দা জানিয়ে স্লোগান দিচ্ছিল। ঠিক তখনই নিরাপত্তা বাহিনী তাদের ওপর ঠাণ্ডা পানি ও টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।
ইন্তানবুলে বিক্ষোভকারীদের ওপর ঠাণ্ডা পানি ও টিয়ার শেল

Be the first to comment on "ইন্তানবুলে বিক্ষোভকারীদের ওপর ঠাণ্ডা পানি ও টিয়ার শেল"