নিউজ ডেস্ক: ইয়েমেনের মুকাল্লায় এক দিনে পৃথক ৪টি আত্মঘাতি বোমা হামলায় অন্তত ৩৮ জন সেনাসদস্য নিহত হয়েছেন। ইফতারের প্রস্তুতিকালে ওই আত্মঘাতি বোমা হামলার ঘটনা ঘটে। এতে ২৪ জন আহত হয়েছেন। খবর আলজাজিরার।
খবরে বলা হয়, উপকূলীয় শহর মুকাল্লার নিরাপত্তা চৌকিতে ৪টি বোমা হামলা করা হয়। হামলার দায় আইএস স্বীকার করেছে। হামলায় আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বোমা হামলাকারী ব্যক্তি ইফতার বন্টনকারীদের মত ছদ্মবেশ ধারণ করেছিল। শহরের পশ্চিমাঞ্চলের ওই নিরাপত্তা চৌকিতে হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। বাকি ৩টি হামলা হয় মুকাল্লা শহরের কেন্দ্রে।

Be the first to comment on "ইয়েমেনে আত্মঘাতি বোমা হামলায় নিহত ৩৮"