শিরোনাম

ঈদে যানজট নিরসনে ১ হাজার রোভার স্কাউট: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক : আসন্ন ঈদে সড়কে যানজট নিরসনে এবারও এক হাজার রোভার স্কাউট সদস্য কাজ করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সচিবালয়ে ঢাকার যানজট নিরসন ও পরিবহন ব্যবস্থাপনায় গৃহীত ২০ বছর মেয়াদী সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনার (আরএসটিপি) ওপর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ঈদের সময় যানবাহনের অতিরিক্ত চাপ থাকার কারণে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানযট লেগেই থাকে। এ ধরনের সমস্যা যেন না হয় তাই এবারও দেশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এক হাজার রোভার স্কাউট সদস্য কাজ করবে।’

তিনি জানান, তারা তিন শিফটে ২৪ ঘণ্টা কাজ করবে।

মন্ত্রী জানান, ‘যানজট নিরসনে ঈদের আগে ও পরে ছয় দিন মহাসড়কে ভারী যান চলাচল বন্ধ থাকবে।’

সেতুমন্ত্রী জানান, ঈদে যাত্রীদের সঠিক সময়ে বাড়ি পৌঁছানো ও যানজট এড়ানোসহ বিশেষ সুবিধা দিতে অতিরিক্ত ৮০টি গাড়ি প্রস্তুত থাকবে।

এর মধ্যে যাত্রী চলাচলের সুবিধার্থে ঈদের আগের দিন সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী ডিপোতে ৫০টি এবং চন্দ্রা, নবীনগর, সাভার ও ইপিজেড-এ যাত্রী পরিবহনের জন্য ৩০টি বিআরটিসির বাস অপেক্ষমাণ থাকবে।

তিনি জানান, এবারের ঈদযাত্রায় ঢাকা থেকে বিভিন্ন জেলায় চলাচলের জন্য বিআরটিসির স্পেশাল সার্ভিসে থাকছে ৪৫০টি বাস। এ ছাড়া ঢাকার বাইরের জেলাগুলো থেকে বিভিন্ন গন্তব্যে বিআরটিসির ৫০০ বাস আগামী ৮ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ঈদ স্পেশাল সার্ভিস হিসেবে চলাচল করবে।

basic-bank

Be the first to comment on "ঈদে যানজট নিরসনে ১ হাজার রোভার স্কাউট: ওবায়দুল কাদের"

Leave a comment

Your email address will not be published.


*