শিরোনাম

উসকানির মামলায় মান্নার জামিন স্থগিত

 

নিউজ ডেস্ক : সেনা বিদ্রোহে উসকানির মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে হাই কোর্টের দেওয়া জামিন আপিল বিভাগ স্থগিত করেছে।রাষ্ট্রপক্ষের এক আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ সোমবার এ আদেশ দেয়।

মান্নার জামিন ২৭ নভেম্বর পর্যন্ত স্থগিত রেখে ওই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলেছে সর্বোচ্চ আদালত।আপিল বিভাগে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। মাহমুদুর রহমান মান্নার পক্ষে ছিলেন ইদ্রিসুর রহমান।

 

basic-bank

Be the first to comment on "উসকানির মামলায় মান্নার জামিন স্থগিত"

Leave a comment

Your email address will not be published.


*