নিউজ ডেস্ক : ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় নগরী এডেনে রবিবার এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩০ ইয়েমেনী সৈন্য নিহত হয়েছেন। হামলাকারী সৈন্যদের একটি জমায়েতে গিয়ে শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।
দেশটির কর্মকর্তা ও চিকিৎসাকর্মীরা এ কথা জানান।
এডেনের উত্তর-পূর্বাঞ্চলে সৈন্যদের একটি ঘাঁটিতে এ হামলা চালানো হয়। খবর বার্তা সংস্থা এএফপির। সৈন্যরা তাদের বেতন নেওয়ার জন্য জমায়েত হলে সেখানে এ হামলা চালানো হয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছেন।

Be the first to comment on "এডেনে আত্মঘাতী বোমা হামলা অন্তত ৩০ সৈন্য নিহত"