নিউজ ডেস্ক : স্মার্টফোন ও স্মার্টওয়াচের পর এবার স্মার্ট বেল্ট আনতে যাচ্ছে কোরিয়া ভিত্তিক প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। নতুন এই স্মার্ট বেল্টের নাম হবে ‘ওয়েল্ট’। বেল্টটি দেখতে অন্য সাধারণ বেল্টের মতোই হবে। তবে এটি শরীরের বিভিন্ন বিষয়ের উপর দরকারি সব তথ্য জানাবে পরিধানকারীকে।
স্যামসাং জানিয়েছে, ওয়েল্ট নামের এই বেল্টটি পড়লে কোমরের মাপ জানতে আর অন্য কারও ধারস্থ হতে হবে না। পাশাপাশি শরীরের খাবার গ্রহণের তথ্যও জানিয়ে দেবে। এতে পেডোমিটার সেন্সর ব্যবহার করা হচ্ছে। যা পরিধানকারীকে প্রতিদিনের হাঁটার তথ্য দেয়াসহ বসে থাকার তথ্য ও স্বাস্থ্যের উন্নতি–বিষয়ক বিভিন্ন তথ্য দিতে পারবে।
চলতি বছরের শুরুতে কনজ্যুমার ইলেকট্রনিক শো উপলক্ষে এ স্মার্ট বেল্টটির প্রদর্শন করেছিল স্যামসাং। তবে তখন বিষয়টি নিয়ে প্রযুক্তিবীদরা খুব একটা চিন্তা করেননি। সম্প্রতি প্রতিষ্ঠানটি বাণিজ্যিকভাবে বাজারজাতের চিন্তা করলে ফের আলোচনায় উঠে স্মার্ট বেল্ট ‘ওয়েল্ট’।
জানা গেছে স্যামসাং সি-ল্যাব প্রোগ্রামের আওতায় এটি তৈরি করা হয়েছে। বাইরে থেকে হুবহু সাধারণ বেল্ট মনে হলেও এর ভিতরে অত্যাধুনিক সেন্সর ও পেডোমিটার যুক্ত করে দেয়া হয়েছে। এটি স্মার্টফোনের মতো চার্জও দেওয়া যাবে এবং একবার চার্জ দিলে টানা ২০ দিন পর্যন্ত সচল থাকবে বলেও জানিয়েছে স্যামসাং।
বেল্টটির সঙ্গে স্মার্টফোনের একটি সংযুক্তি করে দেয়া হবে। যার মাধ্যমেই বেল্ট থেকে প্রাপ্ত তথ্য ওই স্মার্টফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখতে পাবেন ব্যবহারকারীরা। তবে ঠিক কবে নাগাদ এটি বাজারে ছাড়া হবে এ বিষয়ে কিছুই জানায়নি স্যামসাং।

Be the first to comment on "এবার আসছে স্মার্ট বেল্ট!"