শিরোনাম

কিউইদের ধসিয়ে প্রোটিয়াদের সিরিজ জয়

নিউজ ডেস্ক : সফরকারীদের কাঁপিয়ে দিয়েও সিরিজ বাঁচাতে পারল না স্বাগতিক নিউজিল্যান্ড। অকল্যান্ডে অনুষ্ঠিত শেষ ওয়ানডেতে কিউইদের ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভিলিয়ার্স বাহিনী। ২৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন পেস সেনসেশন রাবাদা। প্রোটিয়া বোলারদের দাপটে ৪১.১ ওভারেই মাত্র ১৪৯ রানে অল-আউট হয় স্বাগতিকরা।

হ্যামিলটনের অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচটি ৪ উইকেটে জিতে নেয় প্রোটিয়ারা। পরের ম্যাচটি ৬ রানে জিতে যায় নিউজিল্যান্ড। তৃতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকা এবং চতুর্থ ম্যাচে আবারও নিউজিল্যান্ড জয় পেলে অকল্যান্ডে আজকের শেষ ম্যাচটি পরিণত হয় অঘোষিত ফাইনালে। কিন্তু ম্যাচটি প্রায় একতরফা ভাবেই জিতে নেয় ডু প্লেসিসরা। টসে হেরে ব্যাট করতে নেমে এ দিন রাবাদার গতি আর ইমরান তাহিরের ঘূর্ণির সম্মুখীন হয় উইলিয়ামসন বাহিনী।

১৭ রানেই প্রথম উইকেট হারায় কিউইরা। এরপর যেন উইকেট পতনের ধারাবাহিকতা রক্ষা করে চলছিল তারা। সর্বোচ্চ ৩২ রান করেন কলিন গ্র্যান্ডহোম। টপ-অর্ডারের চারজন সহ মোট ৭ ব্যাটসম্যান দুই অংকে পৌঁছতে পারেননি। ফলে ৪১.১ ওভারেই অল-আউট হয় কিউইরা। রাবাদার ৩ উইকেটের পাশাপাশি ২টি করে উইকেট নেন ইমরান তাহির এবং অ্যান্ডিল। ১ উইকেট নিয়েছেন ক্রিস মরিস।জবাবে ব্যাট করতে নেমে ৬ রানে প্রথম উইকেট হারালেও ম্যাচ হাতছাড়া করেনি প্রোটিয়ারা। শুরুতেই ডি কক কে তুলে নিয়ে ভয় ধরিয়ে দিয়েছিলেন জিতেন প্যাটেল। ২৯ রানের ব্যবধানে হাশিম আমলাকে ফেরান গ্র্যান্ডহোম। এরপর জে পি ডুমিনিও শিকার হন জিতেন প্যাটেলের। অধিনায়ক ভিলিয়ার্স ২৩ রান করে নিশামের বলে লুক রঞ্চির গ্লাভসবন্দি হন। তবে ফাফ ডু প্লেসিস (৫১*) এবং ডেভিড মিলারের (৪৫*) অবিচ্ছিন্ন ৬২ রানের জুটিতে মাত্র ৩২.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।

basic-bank

Be the first to comment on "কিউইদের ধসিয়ে প্রোটিয়াদের সিরিজ জয়"

Leave a comment

Your email address will not be published.


*