নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। আগামীকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ-সাক্ষাৎ করবেন মার্কিন রাষ্ট্রদূত।
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য জানান। নতুন বছরে এটাই হবে খালেদা জিয়ার সঙ্গে বার্নিকাটের প্রথম সাক্ষাৎ।

Be the first to comment on "খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন রাষ্ট্রদূত"