শিরোনাম

খালেদার ইফতার মাহফিলে বিদিশা

নিউজ ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইফতার মাহফিলে।

শনিবার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশনের নবরাত্রী হলে রাজনৈতিক নেতাদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন কারা হয়।

সরেজমিনে দেখা গেছে, ইফতার মাহফিলে অংশ নিতে কনভেনশন হলে এলে চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার বিদিশাকে যথাযোগ্য মর্যাদায় ভেতরে আসন গ্রহণ করান।

এ সময় খালেদা জিয়ার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের পাশে আসন গ্রহণ করেন বিদিশা।

এদিকে হঠাৎ বিদিশার আগমনে উপস্থিত নেতাকর্মীদের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়। রাজনৈতিক অনুষ্ঠানে বিদিশার উপস্থিতির কারণে তাৎক্ষণিকভাবেই অনেক নেতাকর্মীকে বিভিন্ন মন্তব্য করতে শোনা গেছে।

basic-bank

Be the first to comment on "খালেদার ইফতার মাহফিলে বিদিশা"

Leave a comment

Your email address will not be published.


*