শিরোনাম

খা‌লেদার বিরু‌দ্ধে চার্জশীট প্রদা‌নের প্র‌তিবা‌দে যুবদ‌লের বি‌ক্ষোভ

নিউজ ডেস্ক : বিএন‌পি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়ার বিরু‌দ্ধে মিথ্যা মামলায় চার্জশীট প্রদানের প্র‌তিবা‌দে রাজধানী‌তে বি‌ক্ষোভ মি‌ছিল ক‌রে‌ছে জাতীয়তাবাদী যুবদল।
শ‌নিবার (১১মার্চ) বেলা এগারটার দি‌কে রাজধানীর নাই‌টে‌ঙ্গেল মোড় থে‌কে পুরানা পল্টন মোড় পযর্ন্ত এ বিক্ষোভ মি‌ছিল ক‌রে যুবদল।
এতে অংশ নেন-যুবদ‌লের সভাপ‌তি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহ উ‌দ্দিন টুকু, সিনিয়র সহ সভাপ‌তি মোরতাজুল ক‌রিম বাদরু, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, সাংগঠ‌নিক সম্পাদক মামুন হাসান, ঢাকা মহানগর যুবদল উত্ত‌রের সভাপ‌তি এসএম জাহাঙ্গীর হো‌সেন, সাধারণ সম্পাদক শ‌ফিকুল ইসলাম মিল্টন, সি‌নিয়র সহ সভাপ‌তি মোস্তফা কামাল রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক শ‌রিফ উ‌দ্দিন জু‌য়েলসহ যুবদ‌লের নেতাকর্মী মি‌ছি‌লে উপ‌স্থিত ছি‌লেন।
বি‌ভোক্ষ মি‌ছিল শে‌ষে সং‌ক্ষিপ্ত সমা‌বে‌শে বিএন‌পি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়ার বিরু‌দ্ধে ‘রাজ‌নৈ‌তিক প্রতি‌হিংসায় মামলা’ প্রত্যাহোরের দাবি জানানো হয়।

basic-bank

Be the first to comment on "খা‌লেদার বিরু‌দ্ধে চার্জশীট প্রদা‌নের প্র‌তিবা‌দে যুবদ‌লের বি‌ক্ষোভ"

Leave a comment

Your email address will not be published.


*