নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে একটি চলন্ত প্রাইভেটকারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন ওই গাড়ির অনেকাংশ পুড়ে গেছে। পরে ফায়ার কর্মীরা ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রনেন আনেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর পৌনে ১টায় ওভারব্রিজের ওপরে একটি প্রাইভেটকারে আগুন লাগে। পরে ওই রুটে যান চলাচল কিছুক্ষনের জন্য বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা জানান, তীব্র গরমে ইঞ্জিন গরম হয়ে গাড়িতে আগুন লাগতে পারে। তবে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
খিলগাঁওয়ে চলন্ত প্রাইভেটকারে আগুন

Be the first to comment on "খিলগাঁওয়ে চলন্ত প্রাইভেটকারে আগুন"