শিরোনাম

গাঁজা‌র প্রতি আসক্ত ছিলেন যুবরাজ!‌

নিউজ ডেস্ক : ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ‌‌যুবরাজ সিং। যুবরাজের ভাইয়ের বউ আকাঙ্ক্ষা শর্মা অভিযোগ অন্যরকম এক অভিযোগ আনলেন ভারতীয় এই ব্যাটসম্যানের বিরুদ্ধে। আর এই অভিযোগে  আকাঙ্ক্ষা  জানালেন যুবরাজ সিং এর গাঁজার প্রতি আসক্তির কথা।

বিগ বস ১০–এর একজন  প্রতিযোগী আকাঙ্ক্ষা শর্মা। প্রথম সপ্তাহেই বিগ বসের বাড়ি থেকে বিদায় নিয়েছেন আকাঙ্ক্ষা। সেই প্রথম রাউন্ড বিদায়ের সময়েই তিনি বলেছিলেন, “যুবরাজের ভাই জারোয়ারের সঙ্গে তাঁর বিয়েতে বড় কোনও অনুষ্ঠান হয়নি। বিয়ে হয়েছিল খাতায় কলমেই। সেই বিয়ের পরে মাঝেই মাঝেই আড্ডায় বসতেন, তিনি যুবরাজ এবং জারোয়ার। সেই আড্ডাতেই চলত গাঁজা–মদ। সেখানে তিনি ও জারোয়ার তো গাঁজা খেতেন। যুবরাজ নাকি সেখানেই বলেছিলেন, তিনি গাঁজা খান।”

তবে আকাঙ্ক্ষা শর্মা এতে অস্বাভাবিকতার কিছুই দেখছেন না। বরং বলছেন, বি–টাউনে নেশার এই অভ্যাসটা নাকি খুব স্বাভাবিক। প্রত্যেকেই এই ধরণের নেশা করে। পরে ফের এসব নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন ‘ওই বিয়েটার কোনও গুরুত্ব নেই আমার কাছে। বরং, আমার মনে হয় ওই সম্পর্কটা নিয়ে আমার লুকানোর কিছুই নেই। আমি যা বলেছি, সবই আমার মনে আছে। ওসব কথা ফিরিয়ে নেওয়ার মানে হয় না।’‌

 

basic-bank

Be the first to comment on "গাঁজা‌র প্রতি আসক্ত ছিলেন যুবরাজ!‌"

Leave a comment

Your email address will not be published.


*