শিরোনাম

গাইবান্ধায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা

নিউজ ডেস্ক : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সন্ত্রাস বিরোধী বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দিনগত রাতে সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় ১১ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত আরও ১০০/১৫০ জনকে আসামি করা হয়েছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, এমপি লিটন হত্যার পর পুলিশ আসামিদের গ্রেপ্তারে সুন্দরগঞ্জ উপজেলায় বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। অভিযানকালে জামায়াত-শিবির ও চিহ্নিত কিছু অপরাধীর বাড়ি থেকে বেশ কিছু জিহাদী বই ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সব ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

basic-bank

Be the first to comment on "গাইবান্ধায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা"

Leave a comment

Your email address will not be published.


*