নিউজ ডেস্ক : গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে আমিনুল ইসলামের শিশু সন্তান তাসিন ওরফে অর্ণব (৬) কে অপহরণের পর হত্যার দায়ে পাভেল মিয়া (২৫), রুবেল হোসেন (২২) ও জাহিদ হোসেন (২০) নামে ৩ যুবকের ফাঁসি ও ৭ জনের খালাসের রায় দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত জাহিদ পার্শ্ববর্তী খামার পীরগাছা গ্রামের সিদ্দিক হোসেনের এবং পাভেল মিয়া মৃত মজিবর রহমানের ছেলে। অপরদিকে রুবেল হোসেন পার্শ্ববর্তী বল্লমঝাড় ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের বিল্টু মিয়ার ছেলে।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০১০ সালের ২৭ জুলাই সকালে লক্ষ্মীপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে তাসিনকে অপহরণ করে শ্বাসরোধে হত্যার পর তার হাত-পা বেঁধে পাভেলের বাড়ির পেছনে ডোবায় ফেলে রাখা হয়। পরে সেখান থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
দন্ডপ্রাপ্ত ওই তিনজনসহ মোট ১০ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এর আগে অপহরণকারিরা ওই শিশুর মুক্তিপণ হিসেবে ১০ লক্ষ টাকা দাবি করে। টাকা না পেয়ে শিশুটিকে হত্যা করা হয়।

Be the first to comment on "গাইবান্ধায় শিশু হত্যায় ৩ যুবকের ফাঁসি"