শিরোনাম

গাড়ির ভিতরে শাহিদের সঙ্গে সেক্স করেছি: মীরা

নিউজ ডেস্ক : ২০১৫ সালে বিয়ে হয় শাহিদ কাপুর ও মীরা রাজপুতের। তার আগে বহুবার বহু মেয়ের সঙ্গে জড়িয়েছে শাহিদের নাম।

অবশেষে তাঁর চেয়ে বয়সে ১৩ বছরের ছোট মীরাকে বিয়ে করেন শাহিদ। ২০১৬ সালে এক কন্যা সন্তানের বাবা-মা হন দুজন। শাহিদের বিয়ে এবং মেয়ে মিশার জন্ম নিয়েও মিডিয়ায় আলোচনা হয়েছিল যথেষ্ট। ‌এ বার আলোচনার কেন্দ্রে উঠে এল দুজনের গোপন যৌনজীবনের কথা।
অবশ্য ‘গোপন’ কথা প্রকাশ্যে এনে দিয়েছেন মীরা নিজেই। সম্প্রতি মীরা আর শাহিদ এসেছিলেন করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’-এ। সেখানেই কথায় কথায় করণ দুজনের যৌনজীবনের কথা জেনে নেন। মীরা স্বামী শাহিদ আর সঞ্চালক করণকে সাক্ষী রেখে যা বলেছেন, তা রীতিমতো বিস্ফোরক।

১. করণ মীরার কাছে জানতে চান, বৈবাহিক জীবনে কোন জিনিসটি তাঁর সবচেয়ে বেশি বিরক্তিকর মনে হয়েছে- নাক গলানো শ্বশুর-শাশুড়ি, প্রতারণা, খারাপ সেক্স নাকি একঘেয়েমি? উত্তরে মীরা বলেন, তাঁর শ্বশুর-শাশুড়ি তাঁদের ব্যাপারে একেবারেই নাক গলান না, একঘেয়েমি তাঁদের জীবনে এখনও আসেনি, খারাপ সেক্স তাঁরা কখনও করেনই না। একমাত্র প্রেমে প্রতারিত হওয়ার চিন্তাই তাঁকে সবচেয়ে বেশি বিরক্ত করে।

২. সঞ্চালক করণ সরাসরি জানতে চান, তাঁরা কখনও গাড়ির ভিতরে ঘনিষ্ঠ হয়েছেন কি না। উত্তরে মীরা বলেন, ‘হ্যাঁ, হয়েছি’।

৩. মীরা করণকে স্পষ্টই বলে দেন, অন্য মানুষজন, এমনকি পরিবারের লোকজনদের উপস্থিতিতেও তাঁরা দুজন ঘনিষ্ঠ হতে দ্বিধা করেন না। এমনকি শ্বশুরবাড়ির লোকজনদের সামনেও তাঁরা লুকিয়ে চুমু খেয়ে থাকেন।

৪. র‌্যাপিড ফায়ার রাউন্ডে মীরা স্বীকার করেন, শাহিদ কাপুর একজন ন্যাচারাল কিসার। চুমু খাওয়ার জন্য শাহিদকে আলাদা করে কোনও রকম কসরত করতেই হয় না। এই কথা শুনে দেখা যায়, শাহিদও সায় দিচ্ছেন।

স্বামীর সঙ্গে ব্যক্তিগত জীবন নিয়ে মীরার এমন স্বীকারোক্তি শুনে অনেকেরই চোখ কপালে উঠেছে। ওয়াকিবহাল মহলের ধারণা, এই নিয়ে কিছু দিনের মধ্যেই আলোচনার ঝড় উঠবে বলিউডে।

basic-bank

Be the first to comment on "গাড়ির ভিতরে শাহিদের সঙ্গে সেক্স করেছি: মীরা"

Leave a comment

Your email address will not be published.


*