শিরোনাম

গুগল সার্চে জনপ্রিয়তমদের তালিকায় প্রিয়াঙ্কা

নিউজ ডেস্ক : গুগল সার্চের নিরিখে জনপ্রিয়তমদের তালিকায় উঠে আসল প্রিয়াঙ্কা চোপড়ার নাম। শুধু প্রিয়াঙ্কাই নয়, এই তালিকায় জায়গা করে নিয়েছেন ফ্যাশন ডিজাইনার অনিতা দোঙরেও।
প্রিয়াঙ্কার প্রথম হলিউড ছবি মুক্তি পাবে আর কিছুদিনের মধ্যেই। তার আগেই গুগল প্রকাশিত তথ্য মোতাবেক দেখা গেছে, অস্কারের মঞ্চে সেরা পোষাক বিভাগে বহু বার খোঁজা হয়েছে প্রিযাঙ্কার নাম। তিনি আছেন সপ্তম স্থানে।

অন্যদিকে বিশ্বের সেরা পোষাক ডিজাইনারদের তালিকায় সপ্তম স্থানে জায়গা করে নিয়েছেন অনিতা দোঙরে। ইংল্যান্ডের যুবরানী কেট মিডলটন যখন ভারতে এসেছিলেন তখন এই অনিতার তৈরি পোষাক পরেই মুম্বাইয়ের মাঠে ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল কেট মিডলটনকে। তারপর থেকে বিশ্বজোড়া খ্যাতি জুটেছে অনিতার কপালে।

এ ছাড়াও জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজের তালিকায় স্ট্রেঞ্জার থিংস ও জনপ্রিয়তম অ্যান্ড্রয়েড গেমের তালিকায় প্রথম স্থান পেয়েছে পোকেমন গো।

তা ছাড়াও সব মিলিয়ে সবচেয়ে বেশি বার সার্চ করা হয়েছে এমন ব্যক্তির তালিকায় ১ নম্বরে স্থান পেয়েছেন আমেরিকার আগামী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তারপরেই রয়েছেন তাঁর বিরুদ্ধ প্রার্থী হিলারি ক্লিন্টন।
সূত্র: আজকাল

basic-bank

Be the first to comment on "গুগল সার্চে জনপ্রিয়তমদের তালিকায় প্রিয়াঙ্কা"

Leave a comment

Your email address will not be published.


*