নিউজ ডেস্ক: মহিলারা তো আর পণ্য নন! কাজেই যে সব জিনিস ছেলেদের, সেই সব বিজ্ঞাপন ছেলেদের দিয়েই হোক না! এভাবে মেয়েদের তো ব্যবহার না করলেও হয়! বরং, তাঁদের একটু সম্মান দিলে ক্ষতি বই লাভ নেই! সম্প্রতি এমনই এক বিজ্ঞাপন দিতে দেখা যাচ্ছে ‘মস্তিজাদে’ সেই বীর দাসকে।
কিন্তু সত্যিই কী এমন বার্তা দিচ্ছেন বীর! কারণ বিজ্ঞাপনের শুরুতেই দেখা যাচ্ছে, ক্যাটরিনা কাইফ যেমন করে ‘আমসূত্র’-এর বিজ্ঞাপনে আম খান, সে ভাবেই তাঁকে নকল করছেন বীর দাস। তাঁর পরনে লাল রঙের শাড়ি। এর পরে বীর দাসকে দেখা যাবে বাথটবে, যে ভাবে ‘লাক্স’-এর বিজ্ঞাপনে শরীর মেলে ধরেন নায়িকারা। বাইকের উপরে লাস্যময়ী ভঙ্গিতে নিতম্ব দোলাতে। শেষে সাগরতটে ফুলেল ড্রেস পরে যৌন ইশারা নিয়ে আইসক্রিম খেতে! কিন্তু এসবের পরে বীরকে দেখা গেল মেন ডিও-এর অ্যাড দিতে।
সুতরাং নাক বেড় দিয়ে কানটা ধরলেন বীর। প্রচারের জন্য নারীদেরই ব্যবহার করলেন বীর। মহিলা সেজে, তাঁদের নকল করাটা তো নিতান্তই বিজ্ঞাপনী প্রচার। তাছাড়া, বিজ্ঞাপনে বীরের মুখে শোনা গিয়েছে একটা কথা- অবজেক্টিফিকেশন! মানে, মহিলাদের পণ্য করে তোলা! কিন্তু, যে উদাহরণগুলো দিচ্ছেন বীর, সেগুলো কিন্তু মহিলাদের পণ্য করেনি। পণ্য করেছে যৌনতাকে। সেই যৌনতার প্রদর্শন করেছেন কোনও না কোনও মহিলা, এই যা!
তবে এর আগেও প্রচার পেতে যৌনতার আশ্রয় নিয়েছিলেন বীর। ছবির প্রচারের জন্য যখন নগ্ন হয়ে মুম্বই ঘুরেছিলেন তিনি।

Be the first to comment on "ছেলেদের বিজ্ঞাপনে আর মেয়ে নয়"