নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে আব্দুল মুনিব (২৫) নামের এক জেএমবি সদস্যকে অস্ত্র আইনে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আব্দুল মুনিবের বাড়ি শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় সন্ন্যাসীপাড়া গ্রামে।
সোমবার বেলা পৌনে ১২টার দিকে স্পেশাল ট্রাইবুনাল-২ এর বিচারক অতিরিক্ত দায়রা জজ মো. জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
পিপি অ্যাডভোকেট জোবদুল হক জানান, ২০০৯ সালের ১৮ জুন রাত দেড়টার দিকে পুলিশের বিশেষ গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে আব্দুল মুনিবকে তার বাড়ি থেকে আটক করে। এসময় তার ঘর থেকে একটি অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরের দিন শিবগঞ্জ থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে মুনিবের বিরুদ্ধে মামলা করেন।

Be the first to comment on "জেএমবি সদস্যকে ১৪ বছর কারাদণ্ড"