নিউজ ডেস্ক : ঝিনাইদহের শৈলকুপায় পানিতে ডুবে জিম (২) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। সে ওই গ্রামের আশরাফুল শেখের ছোট মেয়ে।
শৈলকুপা থানার ওসি মহিবুল ইসলাম জানান, দামুকদিয়া গ্রামের আশরাফুল শেখের বাড়ির পার্শ্বে প্রতিবেশীরা মাটি উঠানোর জন্য একটি বড় গর্ত খোড়ে। বৃষ্টির পানিতে গর্তটি এখন ভরে গেছে। বুধবার সকালে আশরাফুলের শিশু কন্যা জিম খেলতে খেলতে ওই গর্তের পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজা-খুঁজির এক পর্যায়ে দুপুরে শিশুটিকে গর্তের পানিতে ভেসে ওঠে। স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

Be the first to comment on "ঝিনাইদহের শৈলকুপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু"