শিরোনাম

টঙ্গীর দুর্ঘটনায় নিহতের প্রতি খালেদা জিয়ার শোক

নিউজ ডেস্ক : গাজীপুর জেলার টঙ্গী শিল্পনগরী এলাকায় ট্যাম্পাকো ফয়েলস প্যাকেজিং কারখানায় বয়লার বিষ্ফোরণ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে বেশ ক’জন নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। শনিবার গণমাধ্যমে পাঠোনো এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।
খালেদা জিয়া বলেন, পবিত্র ঈদ-উল-আয্হার পূর্বে এধরণের মর্মান্তিক দুর্ঘটনায় বহুসংখ্যক শ্রমজীবী মানুষ হতাহতের ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাহত। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের আশু-সুস্থতা কামনা ও তাদের সুচিকিৎসা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানাচ্ছি।

basic-bank

Be the first to comment on "টঙ্গীর দুর্ঘটনায় নিহতের প্রতি খালেদা জিয়ার শোক"

Leave a comment

Your email address will not be published.


*