শিরোনাম

টসে জিতে ফিল্ডিং নিল বাংলাদেশ

নিউজ ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে আবারও টস জিতলেন মাশরাফি বিন মুর্তজা। টসে জিতে স্বাগতিক নিউজিল্যান্ডকে পাঠালেন ব্যাটিংয়ে।

রান চেজ করতে চায় টাইগাররা। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা পাওয়া বাংলাদেশ ইতিমধ্যেই টি-টোয়েন্টি সিরিজ হেরে বসে আছে। টানা দুটি সিরিজ হোয়াইটওয়াশ এড়ানোর চেষ্টায় আজ মাঠে নামবে বাংলাদেশ।
একটা সময় ম্যাচের পর ম্যাচ কিছু একটা পাওয়ার আশাতেই খেলত টাইগাররা। খুঁজত সান্ত্বনার জয়। কিন্তু সেই দিন আর নেই। গত বছর দুয়েকে সেসব দিনকে পেছনে ফেলে দল সামনে এগিয়েছে। কিন্তু দুই বছরেরও পর বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম সফর ফিরিয়ে দিল আগের সেই সময়ের বাস্তবতা। দেখা গেল, বিদেশের মাটিতে এখনও ‘বাঘ’ হয়ে উঠতে পারেনি মাশরাফিরা।

টানা পাঁচ ম্যাচ হারার সফরে তাহলে বাংলাদেশ কী পেল? নিউজিল্যান্ডের মাটিতে জয়ের সুযোগ সৃষ্টি করাও একটি ‘বড়’ প্রাপ্তি। দলের সিনিয়র ক্রিকেটাররা অন্তত এটাই মনে করছেন। দীর্ঘদিন ধরে দেশের বাইরে সিরিজ খেলার সুযোগ না পাওয়া অবশ্যই একটা কারণ। কিন্তু এই একটা কারণ কি যথেষ্ট? বাংলাদেশ যেভাবে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে, ন্যূনতম লড়াই না করে বাজেভাবে হেরেছে তাতে তৃপ্তির কিছু আছে বলে মনে হয় না।

basic-bank

Be the first to comment on "টসে জিতে ফিল্ডিং নিল বাংলাদেশ"

Leave a comment

Your email address will not be published.


*