শিরোনাম

ট্রাম্প কি তাঁকেও তাড়াবেন, প্রশ্ন জাকারবার্গের

নিউজ ডেস্ক : শরণার্থী এবং অভিবাসীদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে রাশ টানতে একটি বিলে সই করেছেন নতুন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার ট্রাম্পের উদ্দেশে তোপ দাগলেন মার্ক জাকারবার্গ। ফেসবুকের সিইও বলছেন, ‌‘রাষ্ট্র হিসাবে আমেরিকার জন্মই হয়েছিল অভি‌বাসীদের নিয়ে। তাই অভিবাসীদের নিয়ে অতিরিক্ত কড়াকড়ি করার কোনো মানে হয় না। ’‌

ক্ষমতায় আসার প্রথম সাতদিনের মধ্যে মেক্সিকো বরাবর পাঁচিল তোলার নির্দেশিকায় সই করার পাশাপাশি আগামী ১২০ দিন শরণার্থী গ্রহণ বন্ধ থাকার নির্দেশ দিয়েছেন তিনি। নিয়ম কানুনে হেরফের না ঘটানো পর্যন্ত, সিরীয় শরণার্থীদের প্রবেশ বন্ধ রাখা হবে। ইরাক, সিরিয়া, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদানের মতো ‘‌উদ্বেগজনক দেশ’‌ থেকে কেউ আগামী ৯০ দিন আমেরিকায় প্রবেশ করতে পারবে না। শরণার্থীদের আবেদন ভাল করে বিবেচনা করে দেখা হবে।

এক্ষেত্রে ধর্মকে গুরুত্ব দেয়া হবে। আবেদনকারী নিজের দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের কিনা তা খতিয়ে দেখা হবে। এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন জাকারবার্গ। তাঁর মতে, ‘‌অনেকের মতো আমিও ট্রাম্পের শরণার্থী নিয়ে কড়াকড়ির সিদ্ধান্তে উদ্বিগ্ন। আমরাও চাই আমাদের দেশ নিরাপদে থাকুক। কিন্তু তাই বলে কেন সত্যিকারের বিপন্নদের ঝামেলায় ফেলা হবে। আমেরিকা অতিথিপরায়ণ দেশ। সেটা যেন আমরা ভুলে না যাই। আমার প্রপিতামহ জার্মানি থেকে শরণার্থী হিসেবে এই দেশে এসেছিলেন। এবার কি ট্রাম্প আমাদেরও বার করে দেবেন?‌’‌

সূত্র: আজকাল

basic-bank

Be the first to comment on "ট্রাম্প কি তাঁকেও তাড়াবেন, প্রশ্ন জাকারবার্গের"

Leave a comment

Your email address will not be published.


*