শিরোনাম

ট্রাম্পকে অভিনন্দন জানাল আল কায়দা নেতা

নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আবার সেই সঙ্গে তিনি মুসলিম বিরোধী মন্তব্যও করেছিলেন। বিতর্কিত এই নেতা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পরেই ঘটে গেল এক নজিরবিহীন কাণ্ড। কুখ্যাত আল কায়দা নেতা আবদুল্লাহ আল মুহায়সিনি ট্রাম্পকে নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানাল। সারা বিশ্বে তিন হাজারেরও বেশি শিশুকে আল কায়দার সেনায় অন্তর্ভুক্ত করার অভিযোগ আছে এই আল কায়েদা নেতা আবদুল্লাহর বিরুদ্ধে। টুইটারে আবদুল্লাহ লিখেছে্ন, ‘‌ট্রাম্পকে অভিনন্দন জানাই। বিশ্ব রাজনীতিতে এই জয় দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’‌‌ কিন্তু হঠাৎ করেই আবদুল্লাহ এর এমন অপ্রত্যাশিত টুইট এ অবাক হয়েছেন সবাই।‌ রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, বর্তমানে ইসলামপন্থী সন্ত্রাসবাদের মুখ হয়ে উঠেছে আইএস। আর আইএস এর জন্যই নিজেদের পরিচয় হারিয়েছে ওসামা বিন লাদেনের আল কায়দা। তাই আইএস কে চাপে ফেলতেই টুইট করেছেন এই আল কায়দা নেতা ।

basic-bank

Be the first to comment on "ট্রাম্পকে অভিনন্দন জানাল আল কায়দা নেতা"

Leave a comment

Your email address will not be published.


*