নিউজ ডেস্ক : সকালে গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক আহত হওয়ার ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে সকাল ৯টার দিকে ওই সড়কের যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সকালে কারখানায় যাওয়ার পথে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় এক শ্রমিক সড়ক দুর্ঘটনায় আহত হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন।

Be the first to comment on "ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক"