শিরোনাম

ঢাকা মেডিকেলে শিশু চুরির চেষ্টা, আটক এক

নিউজ ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে একটি শিশু চুরির চেষ্টা করার সময় এক ব্যক্তি আটক হয়েছে। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।

শিশুটির নাম খাদিজাতুল কোবরা। আট মাস বয়সী এই শিশুর বাড়ি কেরানীগঞ্জ মডেল থানা এলাকায়। তার বাবা ঢামেকে চিকিৎসাধীন থাকায় মায়ের সঙ্গে সেখানেই ছিল সে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইমরান এনটিভি অনলাইনকে জানান, গত রাতে আয়ার কাছে খাদিজাকে রেখে টয়লেটে যান। এ সময় ওই আয়ার কাছ থেকে শিশুটিকে জোর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে সাইজুদ্দিন মোল্লা নামের এক ব্যক্তি। ওই আয়ার চিৎকারে আশপাশের লোকজন এসে সাইজুদ্দিনকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করে ঢামেক কর্তৃপক্ষ।

সাইজুদ্দিনের বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই ইমরান। শিশুটিকে তার অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

basic-bank

Be the first to comment on "ঢাকা মেডিকেলে শিশু চুরির চেষ্টা, আটক এক"

Leave a comment

Your email address will not be published.


*