শিরোনাম

তাইওয়ানের স্কুলে নাৎসী র‍্যালি, অধ্যক্ষের পদত্যাগ

নিউজ ডেস্ক : তাইওয়ানে একটি স্কুলের ছাত্ররা বড়দিনের প্যারেডের সময় কাল্পনিক নাৎসী সমাবেশের আয়োজন করার পর ওই স্কুলের অধ্যক্ষ পদত্যাগ করেছেন। শুক্রবার অনুষ্ঠিত ওই র‍্যালিতে ছিল জার্মান নাৎসীদের প্রতীক স্বস্তিকা চিহ্ন সম্বলিত ব্যানার এবং কার্ডবোর্ডের তৈরি একটি ট্যাংক।

ট্যাংকের ওপর ছিল একজন ছাত্র যে নাৎসী কায়দায় স্যালুট দিচ্ছিল। জানা গেছে, স্কুলের একজন শিক্ষক প্যারেডের থিম হিসেবে আরব সংস্কৃতিকে বেছে নেবার প্রস্তাব করেছিলেন, কিন্তু ছাত্ররা এডলফ হিটলারকে বেছে নেয়, এবং দু দফায় ভোট হলে সেটাই পাস হয়ে যায়।
একটি পত্রিকা রিপোর্ট করেছে যে ছাত্ররা হিটলারকে বেছে নেয়ার একটা কারণ ছিল – তাদের স্কুল ইউনিফর্মকে সহজেই নাৎসী পোশাকে পরিণত করা যায়। সিনচু শহরের কুয়াং ফু স্কুলের এই প্যারেডের এর খবর ও ছবি বেরুনোর পর তাইওয়ানে ইসরায়েলের দূতও এর নিন্দা করেন যে ইহুদি নিধনযজ্ঞের সাত দশক পরও কিভাবে একটা স্কুল এমন কাজ করতে পারলো। স্কুলটির অধ্যক্ষ চেং সিয়াও মিংএ বলেন, তিনি ঘটনার পূর্ণ দায়িত্ব নিচ্ছেন এবং এই দু:খজনক ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করছেন।

তাইওয়ানের প্রেসিডেন্ট অফিস থেকেও এ জন্য দু:খপ্রকাশ করা হয়েছে। প্রধান শিক্ষক বলেছেন, এর পর ওই স্কুলটিতে একাধিক শিক্ষামূলক কর্মসূচি নেয়া হবে। এর অংশ হিসেবে শিন্ডলার্স লিস্ট বা লাইফ ইজ বিউটিফুল এর মতো ইহুদি নিধনযজ্ঞ সংক্রান্ত বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শন করা হবে। তাছাড়া ইসরায়েলি সাংস্কৃতিক দফতর থেকে একজন অতিথি বক্তৃতা দিতে আসবেন।

basic-bank

Be the first to comment on "তাইওয়ানের স্কুলে নাৎসী র‍্যালি, অধ্যক্ষের পদত্যাগ"

Leave a comment

Your email address will not be published.


*