শিরোনাম

তৃতীয় দিনের লাঞ্চে বাংলাদেশের লিড ২৪৪ রান

নিউজ ডেস্ক : ইংল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ বিরতির সময় বাংলাদেশের স্কোর ২৬৮/৭। দিনের প্রথম সেশনে ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও সাব্বির রহমানের উইকেট হারিয়ে ১১৬ রান যোগ করে স্বাগতিকরা। তিন উইকেট হাতে নিয়ে লিড ২৪৪ রানের। শুভাগত হোম চৌধুরী ১৫ রানে অপরাজিত। দেখার বিষয় শেষ তিন ব্যাটসম্যান দলের জন্য কতটা লিড নিয়ে আসতে পারে।

শুভাগত হোম চৌধুরীর সঙ্গে ৪.৩ ওভারে ৩০ রানের জুটি গড়ে ফিরেন সাব্বির রহমান (১৭ বলে ১৫)। আদিল রশিদের দ্রুত গতির সোজা বলে এলবিডব্লিউ হন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। আজ যে ৪ জন ব্যাটসম্যন আউট হয়েছেন তাদের মধ্যে ইমরুল কাযেস ৭৮, সাকিব ৪১, মুশফিক ৯ ও সাব্বির ১৫ রান করেছেন। ইংল্যান্ডের পক্ষে স্টোকস,  রাশিদী ও জাফর আনসারী পেয়েছেন ২ টি করে উইকেট।  মইন আলী পেয়েছেন ১ উইকেট।

 

basic-bank

Be the first to comment on "তৃতীয় দিনের লাঞ্চে বাংলাদেশের লিড ২৪৪ রান"

Leave a comment

Your email address will not be published.


*