নিউজ ডেস্ক : দামেস্কের পুরান নগরীতে আজ শনিবার জোড়া বোমা হামলায় ৩০ জন নিহত ও অপর ৪০ জন আহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানায়।
অবজারভেটরি জানায়, পুরান নগরীর বাব আল-সগির এলাকায় একটি রাস্তার পাশে পেতে রাখা বোমা ও অপর এক আত্মঘাতী বোমা বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে।
বাব আল-সগির এলাকায় বেশ কিছু শিয়া মাজার রয়েছে। বিশ্বের বিভিন্ন স্থান থেকে এখানে শিয়া মুসলিমদের আগমন ঘটে থাকে।
এ ব্যাপারে বার্তা সংস্থা সানা জানায়, বাব মুসল্লায় অবস্থিত বাব আল-সগির কবরস্থানের পাশে সস্ত্রাসীদের পেতে রাখা দুটি বোমার বিস্ফোরণ ঘটলে অনেকে হতাহত হয়।

Be the first to comment on "দামেস্কে জোড়া বোমা হামলায় নিহত ৩০"